সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৪ নভেম্বর, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

১

অবরোধ দিলে দিক, তারা ক্লান্ত হয়ে গেছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ফাইল ছবি

বিএনপির অবরোধ কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘অবরোধ দিলে দিক। তারা (বিএনপি) ক্লান্ত (টায়ার্ড) হয়ে গেছে।’ শুক্রবার সকালে জেল হত্যা দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

বিস্তারিত পড়ুন...

২

মির্জা ফখরুলের মুক্তির দাবি ৬৭ বিশিষ্টজনের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গত রোববার কারাগারে নেওয়া হয়
ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছেন দেশের ৬৭ বিশিষ্ট নাগরিক। শুক্রবার এক বিবৃতিতে তাঁরা বলেছেন, রাজনীতিতে সংঘাত পরিহার করে গণতান্ত্রিক রীতিনীতির চর্চা ফিরিয়ে আনতে মির্জা ফখরুলের মুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিস্তারিত পড়ুন...

৩

কবুতর যা যা যা...ইসির চিঠি বিএনপির কাছে নিয়ে যা

শিরোনাম দেখে অনেকের নিশ্চয়ই আশির দশকের একটি বোম্বে সিনেমার গানের কথা মনে পড়ছে। বিএনপির কাছে নির্বাচন কমিশনের চিঠি পাঠানো নিয়ে যে ‘হাস্যরস’ তৈরি হয়েছে, তাতে সেই গানটির কথাই আচমকা মনে পড়ে গেল। ছোটবেলায় শুনতাম বড়রা গুনগুন করে গাইতেন।

বিস্তারিত পড়ুন...

৪

ইসরায়েলি সেনাদের কালো ব্যাগে করে ফেরত পাঠানো হবে: হামাস

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের এক যোদ্ধা
ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েলি সেনাদের কালো ব্যাগে করে ফেরত পাঠানোর হুমকি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে ইসরায়েলকে এই হুমকি দেন।

বিস্তারিত পড়ুন ...

৫

অভিনেত্রী হোমায়রা হিমুর পাঁচ বছর আগে দেওয়া বক্তব্য ভাইরাল হলো যে কারণে

হোমায়রা হিমু
ছবি : সংগৃহীত

অভিনেত্রী হোমায়রা হিমুর মৃত্যুর খবরের পর থেকেই শোকস্তব্ধ দেশের বিনোদন অঙ্গন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী থেকে সাধারণ দর্শক। তবে হোমায়রা হিমুর মৃত্যুর পর তাঁর আগে দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

বিস্তারিত পড়ুন...