আগস্টে চা-শ্রমিকদের সর্বনিম্ন মজুরি পুনর্নির্ধারণ: সংসদে শ্রমমন্ত্রী
আগামী আগস্টে চা-শ্রমিকদের সর্বনিম্ন মজুরি পুনর্নির্ধারণ করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ বৃহস্পতিবার একটি সিদ্ধান্ত প্রস্তাবের আলোচনায় তিনি এ কথা জানান।
দেশের চা-শ্রমিকদের সর্বনিম্ন মজুরি দৈনিক ৫০০ টাকা করার জন্য সিদ্ধান্ত প্রস্তাব এনেছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম।
এ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী বলেন, ওয়েজ বোর্ড আগামী আগস্ট মাসে এ বিষয়ে বৈঠক করবে। প্রতি তিন বছর পরপর ৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধির একটি রেওয়াজ রয়েছে। সে অনুযায়ী আগামী আগস্ট মাসে তাদের সভা হবে। আগস্ট মাসে চা-শ্রমিকদের সর্বনিম্ন মজুরি পুনর্নির্ধারণ করা হবে।
মন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে ওই সংসদ সদস্য তাঁর সিদ্ধান্ত প্রস্তাব প্রত্যাহার করে নেন।