বাঙালি রান্নায় শর্ষের তেল না হলে একেবারেই জমে না। শর্ষের তেল মানেই এর অনন্য ঝাঁজ ও স্বাদে আলু, পেঁয়াজ, শুঁটকি, শুকনা মরিচে মাখানো জিবে জল আনা ভর্তা। কিংবা মাংস কষা, নতুন ছোট আলুর তেহারি, শর্ষে ইলিশ, হাঁসের মাংসের ঝাল ভুনাসহ লোভনীয় সব খাবার। তবে এখানেই শেষ নয় কিন্তু; শর্ষের তেল দিয়ে প্রচলিত খাবারের লম্বা তালিকা ছাড়াও দেশীয় উপকরণ দিয়ে আরও অনেক মজার মজার খাবার বানানো সম্ভব। সেটাই প্রমাণ করেছেন ‘রাঁধুনী দেশি স্বাদের উৎসব সিজন ২’-এ অংশ নেওয়া রাঁধুনীরা।
গেল সিজনেই (রাঁধুনী দেশি স্বাদের উৎসবের প্রথম সিজন) এক দফা বিষয়টির প্রমাণ দিয়েছিলেন দেশের নানা প্রান্তের প্রতিযোগীরা। এবারে দ্বিতীয় আসরেও তাক লাগিয়েছেন নতুন বিজয়ীরা। শর্ষের তেলের সুঘ্রাণ-ঝাঁজ ব্যবহার করে অভিনব নানান খাবারে যোগ করেছেন নতুন মাত্রা। হাজার হাজার প্রতিযোগীর পাঠানো এমন অভিনব রেসিপির মধ্য থেকে বিচারকদের রায়ে চারজন হয়েছেন সেরার সেরা। তাঁরা পাচ্ছেন তারকা হওয়ার সুযোগ। তাঁদের রেসিপি দিয়ে তৈরি হবে রেসিপি ভিডিও, ছবিসহ রেসিপি প্রকাশিত হবে দৈনিক প্রথম আলোর পাতায়। রাতারাতি পেয়ে যাবেন তারকাখ্যাতি। এই চার তারকা হলেন ফারহানা দিল আফরোজ, সামিনা ইয়াসমিন, সালমা আক্তার, মো. মিরাজুল ইসলাম। শুধু তা-ই নয়, নির্বাচক প্যানেলের রায়ে সর্বমোট ১০ জন পাবেন বিশেষ পুরস্কার।
এসব বিজয়ীসহ শর্ষের তেল দিয়ে বানানো সুস্বাদু খাবারের রেসিপি পাঠিয়ে ‘রাঁধুনী দেশি স্বাদের উৎসব সিজন ২’-এ অংশ নেওয়া সব প্রতিযোগীকে আন্তরিক অভিনন্দন। খুব শিগগিরই রাঁধুনীর ফেসবুক পেজ থেকে বিজয়ী চারজনের রেসিপি ভিডিও প্রকাশিত হবে। দেখতে চোখ রাখুন রাঁধুনীর পেজে। সেই সঙ্গে প্রথম আলোর পাতাতেও প্রকাশিত হবে তাঁদের রেসিপি। অপেক্ষায় থাকুন।