চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ও পার্শ্ববর্তী দুর্গম এলাকায় বন্যাদুর্গত মানুষের কাছে জরুরি ত্রাণ পৌঁছাতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। ১১ জুলাই ২০২৬ছবি: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ফেসবুক পেজ থেকে নেওয়া।

চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও ত্রাণ বিতরণের পাশাপাশি বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রেখেছে তারা।

বাঁশখালীর বাহারছড়া এলাকায় পানিবন্দী মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দিচ্ছেন এক সেনাসদস্য। চট্টগ্রাম, ১১ জুলাই ২০২৬
ছবি: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ফেসবুক পেজ থেকে নেওয়া।

শনিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছে।

সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত এলাকায় বেসামরিক প্রশাসনকে ত্রাণ পরিবহনে সহায়তা করছেন সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের সদস্যরা। চট্টগ্রাম, ১১ জুলাই ২০২৬
ছবি: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ফেসবুক পেজ থেকে নেওয়া।

আইএসপিআর জানায়, সেনাবাহিনীর ৭ স্বতন্ত্র এডি ব্রিগেডের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত মানুষের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এ ছাড়া সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের উদ্যোগে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগড়া, বাঁশখালী ও আনোয়ারা উপজেলায় ত্রাণসামগ্রী বিতরণ এবং বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ও পার্শ্ববর্তী দুর্গম এলাকায় বন্যাদুর্গত মানুষের জন্য সেনাবাহিনীর জরুরি চিকিৎসাসেবা। চট্টগ্রাম, ১১ জুলাই ২০২৬
ছবি: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ফেসবুক পেজ থেকে নেওয়া।

অন্যদিকে ২৪ পদাতিক ডিভিশনের উদ্যোগে চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও বোয়ালখালী উপজেলার বন্যাদুর্গত মানুষের মাঝেও প্রয়োজনীয় ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।