শুভ সকাল। আজ ৩ নভেম্বর, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ ছুটির দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
আদালতে দাঁড়িয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তাঁর মতো নেতাদের শেষ করে দেওয়া হবে। এর মধ্য দিয়ে বাংলাদেশ একসময় রাজনৈতিক নেতাশূন্য হবে, যেদিন কোনো রাজনৈতিক নেতা থাকবে না।
বাংলাদেশে জাতীয় নির্বাচন সামনে রেখে কোনো হয়রানি, নির্বিচার গ্রেপ্তার বা সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ। গত বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলা হয়। প্রেস ব্রিফিংয়ে কথা বলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
চাকরি করতেন একটি শিল্পগোষ্ঠীতে (গ্রুপ অব কোম্পানিজ)। চাকরিতে বেশ ভালো করছিলেন। দক্ষতা দেখিয়ে পদোন্নতি ও বেতন বৃদ্ধি—দুই-ই হচ্ছিল সমানতালে। সেই ভালো বেতনের চাকরি ছেড়ে দেন। শুরু করেন তথ্যপ্রযুক্তির ফ্রিল্যান্সিং। প্রথম কাজ পেতে বেশি সময় না লাগলেও একটি ভুলের জন্য গ্রাহককে ২ থেকে ৩ মাস প্রতিদিন ৫–৬ ঘণ্টা বিনা পারিশ্রমিকে কাজ করে দিতে হয়েছে। কিন্তু দমে যাননি কুষ্টিয়ার মো. মাহফুজুর রহমান। মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার হিসেবে প্রথম কাজে আয় করেন ১৫ মার্কিন ডলার। এখন ৩২ জনের একটি দল নিয়ে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। গড়ে মাসিক আয় ১০ থেকে ১৫ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় ১০ থেকে ১৫ লাখ টাকা। এখন পর্যন্ত মাহফুজুর রহমান মোট আয় করেছেন ৩ লাখ ৭০ হাজার ডলার।
যেসব দেশের সঙ্গে গার্মেন্ট পণ্য রপ্তানিতে আমাদের প্রতিযোগিতা হয়, কখনো তাদের পেছনে ফেলে আমরা ১ নম্বরেও চলে যাই; সেসব দেশের তুলনায় এ দেশের পোশাকশ্রমিকদের বেতন-মজুরির তফাত দেখলে অবাকই করে।
ম্যাচটি খেলতে তিন দিন আগেই বলিউডের শহরে পা রেখেছে রোহিত শর্মার দল। স্বাভাবিকভাবে দলের সঙ্গে মুম্বাইয়ে গেছেন শুবমান গিলও। তবে পরশু রাতে কিছু সময়ের জন্য রোহিত–কোহলিদের সঙ্গে একই হোটেলে ছিলেন না গিল। রোহিতের উদ্বোধনী সঙ্গী কার সঙ্গে ছিলেন, সেটা শিরোনাম পড়েই বুঝে ফেলার কথা—শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার।