সাত দিন সাড়ে ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দরের রানওয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
ফাইল ছবি

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাত দিন তিন ঘণ্টা করে রানওয়ে বন্ধ থাকবে। এ সময় বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা স্থগিত থাকবে। সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র বলেছে, বিমানবন্দরে রানওয়ের ‘লাইটিং সিস্টেম’ রক্ষণাবেক্ষণের জন্য ৮ থেকে ১৪ নভেম্বর সাত দিন দিবাগত রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত রানওয়ের সব কার্যক্রম ও ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। বিষয়টি সংশ্লিষ্ট সব এয়ারলাইনস ও সংস্থাকে জানানো হয়েছে।

সূত্র আরও জানিয়েছে, যাত্রীদের নিজ নিজ ফ্লাইটের সম্পর্কে আগে থেকে জানার পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রয়োজনে বিমানবন্দরের কল সেন্টার ১৩৬০০-তে ফোন দিয়ে সাহায্য নেওয়া যাবে।