ঢাকা মেডিকেলে কয়েদির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল
ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন এক কয়েদির মৃত্যু হয়েছে। তাঁর নাম মফিজ ওরফে বাবু (৬২)।

আজ রোববার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মফিজ। কারারক্ষীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকেরা মফিজকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্র জানায়, মফিজের কয়েদি নম্বর ২৫৮/২২ দেওয়ানি। তাঁর বাবার নাম আবদুল কাদের।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে মৃত ব্যক্তি কোন মামলায় বন্দী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।