প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন দুই মেয়র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই সিটি করপোরেশনের মেয়রকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার। তাঁরা হলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, দুই মেয়র নিজ নিজ পদে অধিষ্ঠিত থাকাকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাবেন। তাঁদের সম্মানী ভাতা ও অন্যান্য সুবিধা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী নির্ধারিত হবে।