তেজগাঁও–গুলশান লিংক রোডে শেল্‌টেক্-এর নতুন সেলস অফিস

শেল্‌টেক্ (প্রা.) লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চালু হয় প্রতিষ্ঠানটির নতুন অফিস
ছবি: শেল্‌টেক্–এর সৌজন্যে

গ্রাহক সহায়তা ও যোগাযোগ বাড়াতে রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের শেল্‌টেক্ এক্সপেরিয়েন্স সেন্টারে সেলস অফিস চালু করেছে শেল্‌টেক্ (প্রা.) লিমিটেড।

গত শনিবার ট্রেড ইন্টারকন্টিনেন্টালের অষ্টম তলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেল্‌টেক্ (প্রা.) লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন অফিস চালুর মাধ্যমে প্রোপার্টি কেনার প্রক্রিয়ার প্রতিটি ধাপে সহজপ্রাপ্যতা এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

নতুন এই সেলস অফিসে প্রকল্প বিষয়ে পূর্ণাঙ্গ পরামর্শসেবা পাওয়া যাবে। গ্রাহকেরা এখানে এসে প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি বিশেষজ্ঞ বিক্রয়কর্মীদের সঙ্গে আলোচনা এবং ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী নির্দেশনা পাবেন, যাতে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সুবিধা হয়। পরিদর্শন প্রক্রিয়াকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে অফিসে প্রয়োজনীয় সহায়তা ও তথ্য প্রদান ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রায় চার দশকের অভিজ্ঞতা নিয়ে শেল্‌টেক্ (প্রা.) লিমিটেড ঢাকা, চট্টগ্রাম ও জলসিঁড়িতে আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প নির্মাণ করছে।