দুই শিশুসন্তানের মা ২৫ বছর বয়সী আঁখি আক্তার তিন বছর ধরে স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। বর্তমানে ক্যানসার তাঁর লিভারসহ শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়েছে। আঁখি আক্তার রাজধানীর কামরাঙ্গীরচরের ভান্ডারির মোড় এলাকার বাসিন্দা। আঁখির গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলার পাঁচদোনায়।
আঁখির স্বামী জসিম উদ্দিন রতন একটি মুঠোফোন বিক্রির দোকানের কর্মী। দীর্ঘদিনের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি নিঃস্বপ্রায়। চিকিৎসকদের মতে, দ্রুত ব্যয়বহুল চিকিৎসা বা অস্ত্রোপচার করাতে পারলে আঁখির সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে; কিন্তু প্রয়োজনীয় অর্থ জোগাড় করা পরিবারটির পক্ষে সম্ভব হচ্ছে না।
তাই আঁখির পরিবার সবার কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর মাধ্যম—হিসাবের নাম: জসিম উদ্দিন রতন, হিসাব নম্বর ১০৬১৭১৬২৮০০০১, ব্র্যাক ব্যাংক, জিনজিরা শাখা, রাউটিং নম্বর ০৬০২৭৭০৯৯, SWIFT Code: BRAKBDDH. (বিকাশ/নগদ): 01980233488। বিজ্ঞপ্তি