বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে আজ সোমবার রাত ৯টায়। এ সময় ১৬ হাজার ২৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে।
এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল গতকাল ১৫ হাজার ৬৬৬ মেগাওয়াট।
বর্তমানে দেশব্যাপী চলছে তীব্র তাপপ্রবাহ। এর মধ্যে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ডের কথা জানাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।