অ্যাসোসিয়েশন ফর দ‍্য স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাসোসিয়েশন ফর দ‍্য স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশের নতুন কমিটির সভাপতি অধ‍্যাপক মো. শাহিনুল আলম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ
ছবি: সংগৃহীত

বাংলাদেশে লিভার রোগের চিকিৎসকদের জাতীয় সংগঠন অ্যাসোসিয়েশন ফর দ‍্য স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ‍্যাপক মো. শাহিনুল আলম। সাধারণ সম্পাদক হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান আবদুল্লাহ আল মাহমুদ।  

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে সারা দেশ থেকে আসা লিভারবিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে সংগঠনের বার্ষিক সম্মেলন হয়। এরপর অনুষ্ঠিত সভায় ৩৫ সদস‍্যবিশিষ্ট কমিটি নির্বাচিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় উপস্থিত চিকিৎসকেরা প্রতিটি মেডিকেল কলেজে লিভার বিভাগ প্রতিষ্ঠা এবং লিভারবিশেষজ্ঞদের পদায়নের মাধ্যমে সারা দেশে লিভার রোগ চিকিৎসাসেবা সম্প্রসারণের তাগিদ দেন। এ ছাড়া তারা একটি জাতীয় লিভার ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি জানান।