ডিবিএল সিরামিকসের ৬ বছর পূর্তি উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিবিএল গ্রুপের টাইলস ম্যানুফ্যাকচারিং কনসার্ন, ডিবিএল সিরামিকসের ৬ বছর পূর্তি হলো গতকাল মঙ্গলবার (১৬ মে)। এ জন্য ডিবিএল সিরামিকসের হেড অফিসে ৬ বছর পূতি উদ্যাপন হয়েছে। অনুষ্ঠানে কেক কাটা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম, এক্সিকিউটিভ ডিরেকটর (ফাইন্যান্স) মোহাম্মদ বিল্লাল হোসেন পাটোয়ারী এবং ডিবিএল সিরামিকসের হেড অব অপারেশনস মোহাম্মদ বায়েজিদ বাশারসহ ডিবিএল সিরামিকসের কর্মকর্তারা।
২০১৭ সালের ১৬ মে ভার্সেটাইল আর নান্দনিক ডিজাইনের টাইলস ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে ডিবিএল সিরামিকস লিমিটেড। বিজ্ঞপ্তি