শুভ সন্ধ্যা। আজ শুক্রবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় আহত নারী পথচারী ফিরোজা বিবি (৭৯) মারা গেছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিস্তারিত পড়ুন...
গত ৩১ আগস্ট দুপুরের ঘটনা এটি। কথোপকথনের সময় সেখানে এই প্রতিবেদকও উপস্থিত ছিলেন। তানজীর হোসাইন পরে প্রথম আলোকে বলেন, ‘সড়কে বাস পার্কিংয়ের কারণে যানজট তৈরি হচ্ছে, অথচ তা নিয়ে পুলিশের এমন গা ছাড়া বক্তব্যে হতাশ হয়েছি।’ বিস্তারিত পড়ুন...
অস্ট্রেলীয় উদ্ধারকাজ বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স একাধিক সুড়ঙ্গধসের ঘটনায় উদ্ধার অভিযানে পরামর্শ দিয়েছেন। এবারও তিনি দূর থেকে নেপালের উদ্ধার অভিযানে সহায়তা করছেন। ঘটনাস্থলে থাকা উদ্ধারকারী দলকে সহায়তা করতে তিনি নেপালের পথে রয়েছেন। বিস্তারিত পড়ুন...
বয়সের ‘নির্মমতা’ আরও সত্য সের্হিও রামোসের ক্ষেত্রে। ৪০ বছর বয়সী স্প্যানিশ কিংবদন্তির ক্লাব ক্যারিয়ার রিয়াল মাদ্রিদ থেকে পিএসজি, সেভিয়া হয়ে মেক্সিকোর মন্তেরেতে পৌঁছেছে। সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডারদের একজন ধরা হয় তাঁকে। কিন্তু ফুটবল শেষ পর্যন্ত সময়কেই দাম দেয়। মন্তেরের পর রামোসও এখন নতুন গন্তব্য খুঁজছেন। বিস্তারিত পড়ুন...
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মডেল ও অভিনেত্রী মেঘলা মুক্তাকে ধাক্কা দেওয়া গাড়িটি ও এর চালককে আটক করেছে পুলিশ। বনানী থানা-পুলিশের পক্ষ থেকে বিষয়টি অভিনেত্রীর পরিবারকে নিশ্চিত করা হয়েছে। তবে গাড়ি ও চালক শনাক্ত হলেও দীর্ঘ সময়ক্ষেপণ এবং থানা-পুলিশের তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছেন মেঘলা মুক্তা। বিস্তারিত পড়ুন...