সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ রোরবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামোর প্রস্তাব মন্ত্রিসভায় উঠতে পারে কাল

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোর খসড়া তৈরি হয়েছে। কাল সোমবার এটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপিত হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। মন্ত্রিসভা অনুমোদন করলে শুরু হবে প্রজ্ঞাপন জারির কাজ, যার জন্য এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে। বিস্তারিত পড়ুন...

ছিনতাইকারীর কবলে প্রধান শিক্ষকের মৃত্যুর ঘটনায় ‘প্যারা পনিরসহ’ গ্রেপ্তার ২

রনজিলা পারভিন
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় অটোরিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিনের (৫৬) মারা যাওয়ার ঘটনায় মূল সন্দেহভাজনসহ দুজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পড়ুন...

প্রচলিত অস্ত্রের মজুতে ঘাটতি, ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের সাবেক উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রকাশ করেছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের প্রশাসন
ফাইল ছবি: এএফপি

যুক্তরাষ্ট্র প্রচলিত সামরিক উপায়ে ইরানের নেতৃত্বকে উৎখাত করতে ব্যর্থ হলে দেশটির বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সন্ত্রাসবিরোধী সাবেক উপদেষ্টা জো কেন্ট পডকাস্টার টাকার কার্লসনকে এ কথা বলেছেন। বিস্তারিত পড়ুন...

মেসি একাই করলেন চার গোল, জয়ে ফিরল মায়ামি

একাই চার গোল করলেন মেসি
এএফপি

সময়টা ভালো যাচ্ছিল না ইন্টার মায়ামির। জয় ছিল না টানা পাঁচ ম্যাচে। খারাপ সময় থেকে বের হতে অধিনায়ক লিওনেল মেসির দিকেই তাকিয়ে ছিলেন ইন্টার মায়ামির সমর্থকেরা। আর্জেন্টাইন তারকাও তাঁদের হতাশ করেননি। বিস্তারিত পড়ুন...

আবদুল জব্বারের জীবনের শেষ দিনগুলো ও জনপ্রিয় তিন গানের গল্প

৩০ আগস্ট ২০১৭, এই দিন বরেণ্য শিল্পীর কণ্ঠস্বর চিরকালের জন্য স্তব্ধ হয়
কোলাজ

স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে গাওয়া তাঁর গান মুক্তিযোদ্ধাদের মনোবল ও প্রেরণা জুগিয়েছে। যাঁর শব্দের স্বাজাত্যবোধে উদ্দীপ্ত হয়ে দেশপ্রেম হৃদয়ে ধারণ করে মুক্তিযুদ্ধে নাম লিখিয়েছিলেন হাজারো যুবক। স্বর্ণকণ্ঠে যিনি উচ্চারণ করেছিলেন ‘ওরে নীল দরিয়া’, সেই শিল্পী আবদুল জব্বার মরণ সাগরের যাত্রী হয়েছেন ২০১৭ সালের এই দিনে, ৩০ আগস্ট। আজ তাঁর চিরবিদায়ের দিন। বিস্তারিত পড়ুন...