সাভারের নয়ারহাটে আরবান স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের নয়ারহাটে আরবান স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শাখার উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান নতুন শাখার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় আমন্ত্রিত অতিথিদের নিয়ে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আরবান স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মাহাবুব আলম রাসেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সাইফুল ইসলাম মুবিন। অনুষ্ঠান পরিচালনা করেন আরবান স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পরিচালক মো. ওয়াহিদুজ্জামান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহা. মুজিবুর রহমান, জাবির সিনেট সদস্য আশীষ কুমার মজুমদার ও শিহাব উদ্দিন খান, জাবির অবসরপ্রাপ্ত কর্মকর্তা (গ্রন্থাগারিক) মো. আবদুস সালাম, বিশিষ্ট সমাজ সেবক মো. বাছেদ দেওয়ান ও মো. শাহাজুদ্দিন, ধামরাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদুল্লাহ, আরবান স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন ও কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, শাখা প্রধান দীপক শিকদার প্রমুখ।

এ সময় বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ, সমাজসেবক হাফিজুর রহমান, আরবান স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সদস্য আবদুর রহিম ও প্রতিষ্ঠানটির শিক্ষক–শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।