গবেষণায় অবদানের স্বীকৃতি পেলেন আইইউবিএটির শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) আয়োজনে সম্মাননাপ্রাপ্ত শিক্ষার্থীরা। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়
ছবি: আইইউবিএটির সৌজন্যে

বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতি দেওয়া ও উৎসাহ জোগাতে ‘গবেষণা উৎকর্ষতা সম্মাননা’ অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)।

গত বুধবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়। মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল গবেষণাভিত্তিক শিক্ষা সংস্কৃতিকে আরও শক্তিশালী করা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞানভিত্তিক অবদান তুলে ধরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুর রব। স্বাগত বক্তব্য দেন মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক সজল সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য মো. মাহমুদুর রহমান এবং কোষাধ্যক্ষ ও মিয়ান গবেষণা প্রতিষ্ঠানের নির্বাহী সদস্য সেলিনা নারগিস।

উপাচার্য আবদুর রব বলেন, ‘আইইউবিএটির শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা কৃষি, প্রকৌশল, ব্যবসা, জনস্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। সময়োপযোগী সমস্যার সমাধানে গবেষণা একটি অপরিহার্য মাধ্যম। এ ধারা অব্যাহত রাখতে গবেষকদের উৎসাহ দেওয়া অত্যন্ত জরুরি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মো. মমতাজুর রহমান, পরীক্ষানিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাহিদ হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শেষে নির্বাচিত গবেষকদের মধ্যে সনদপত্র ও সম্মাননা স্মারক দেওয়া হয়।