পবিত্র রমজান মাস শুরু হচ্ছে কবে
আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের পরিচালক মুহাম্মদ শওকত ওদেহ জানিয়েছেন, জ্যোতির্বিজ্ঞানের হিসাবে ১৭ ফেব্রুয়ারি আরব ও ইসলামি বিশ্বে রমজানের চাঁদ দেখা অসম্ভব বা প্রায় অসম্ভব। সূর্যাস্তের আগেই বা সামান্য পরে চাঁদ অস্ত যাবে। তাই সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ অধিকাংশ দেশে ১৮ ফেব্রুয়ারি শাবানের ৩০ দিন পূর্ণ হয়ে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রমজান শুরু হতে পারে। বাংলাদেশসহ কয়েকটি দেশে ১৯ বা ২০ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাবনা রয়েছে।