শাহজালাল বিমানবন্দরের অধিকতর নিরাপত্তায় কাজ করছে বিমানবাহিনী

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরছবি: ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অধিকতর নিরাপত্তায় বাংলাদেশ বিমানবাহিনী কাজ করছে।

আজ বুধবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, বিমানবাহিনী আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট অপারেশনসের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।