পদ্মায় বেঁচে ফেরা, ট্রমায় পরিবার

বাবা শাহরুখ ইসলামের কোলে শেহজাদ। পাশে মা সুমা আক্তার। পদ্মায় বাসডুবির ঘটনায় তিনজনই বেঁচে ফিরেছেনছবি: সুমা আক্তারের সৌজন্যে

গত ২৫ মার্চ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে সৌহার্দ্য পরিবহনের বাস ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়। এই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি বয়ে বেড়াচ্ছেন সুমা আক্তার হীরা, তাঁর স্বামী শাহরুখ ইসলাম ও তিন বছর বয়সী ছেলে শেহজাদ। শেহজাদ ঘুমের মধ্যে ‘আম্মু পানিতে পলে যাচ্ছে’ বলে কাঁদে, পানি দেখলেই ভয় পায়। সুমা ও তাঁর পরিবার এখনো গভীর মানসিক ট্রমায় ভুগছেন।