পেট্রল উৎপাদন দেশেই, তাহলে সংকট কেন

জ্বালানি তেলের সংকটের মধ্যে বিভিন্ন ফিলিং স্টেশনে মাঝেমধ্যেই দেখা যাচ্ছে এমন নোটিশ

‘পেট্রল নেই’, ফিলিং স্টেশনে গিয়ে এমন অভিজ্ঞতার মুখে গত এক মাসে অনেকেই পড়েছেন। ইরান যুদ্ধ এই সংকট তৈরি করেছে বিশ্বজুড়েই। কিন্তু বাংলাদেশে পেট্রলের চাহিদা মেটে দেশেরই উৎপাদনে, এই তথ্যটি জানার পর এই প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে, তাহলে সংকটের কারণ কী? সংকট আছে ডিজেল, অকটেনেরও। এই কৌতূহলও অনেকের, পেট্রল আসলে কী? অকটেনের সঙ্গে তার তফাতটাই বা কী?