ফুলে ফুলে ভরেছে মিনার, ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। খালি পায়ে, সারিবদ্ধভাবে ফুল হাতে ও একুশের প্রতীক সাদা-কালো পোশাকে তাঁরা শ্রদ্ধা জানান। রাত ১২টা ১ মিনিটে শ্রদ্ধা নিবেদন শুরু হয়ে সাহ্রি পর্যন্ত চলে। এরপর সকাল সাড়ে ছয়টা থেকে প্রভাতফেরিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ও রাজনৈতিক প্রতিষ্ঠান শ্রদ্ধা জানায়।