ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে হকারদের জন্য নীতিমালা

রাজধানীতে দখল হয়ে যাওয়া একটি ফুটপাত, যেখানে দোকানিরা পণ্যের পসরা নিয়ে বসেছেনফাইল ছবি

ঢাকার ফুটপাত দখল ও যানজট কমাতে সরকার ‘ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’ জারি করেছে। এটি হকারদের নিবন্ধন, নির্দিষ্ট স্থানে ব্যবসা, হলিডে ও নৈশকালীন মার্কেট প্রবর্তনের কথা বলেছে। নীতিমালায় জনবহুল এলাকায় দিনে হকার নিষিদ্ধ; সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত নৈশকালীন মার্কেট চালু হবে। প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের পাশে হকার বসতে পারবেন না। মেট্রোস্টেশন, বাসস্টপেজ বা গুরুত্বপূর্ণ মোড় থেকে ৩০–৪০ ফুট দূরে হকার জোন নির্ধারণ করতে হবে।