ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও গ্রেপ্তার

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মী ও সমর্থকদের অবস্থান

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীরকে বাংলাদেশ ছেড়ে ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গের নদীয়ার শান্তিপুর থেকে গ্রেপ্তার হয়েছেন। কলকাতা থেকে কূটনৈতিক সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে। ময়মনসিংহের হালুয়াঘাটের দালাল ফিলিপ সাংমা ফয়সাল ও আলমগীরকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে সাহায্য করেন। এর আগে প্রধান দুই আসামিও ভারতে গ্রেপ্তার হয়েছে।