থিম্পুতে চলছে পাঁচ দিনব্যাপী ‘এসপিবিএ ভুটান আর্টক্যাম্প’

ভুটানের রাজধানী থিম্পুতে ‘এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫’ চলবে ১২ জুলাই পর্যন্তছবি: এসপিবিএর সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্টের (এসপিবিএ) উদ্যোগে ভুটানের রাজধানী থিম্পুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে চলছে পাঁচ দিনব্যাপী ‘এসপিবিএ ভুটান আর্ট ক্যম্প ২০২৫’। ৮ জুলাই শুরু হওয়া আর্টক্যাম্পটি চলবে ১২ জুলাই পর্যন্ত।

একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান শিল্পী কনক চাঁপা চাকমাসহ আর্টক্যাম্পে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন দেশের সাতজন প্রতিষ্ঠিত তরুণ প্রতিভাবান শিল্পী। তাঁরা হলেন আজমীর হোসেন, সহিদ কাজী, সৌরভ চৌধুরী, সুমন ওয়াহেদ, সৈকত হুসাইন, ফারজানা রহমান ববি এবং রূপশ্রী হাজং।

এ ছাড়া ভুটানের দুজন তরুণ শিল্পী উগেন সেরিং দয়া ও কিশোর দাহালও এই আর্টক্যাম্পে অংশ নিয়েছেন।

ভুটানে বাংলাদেশ মিশনে নিযুক্ত রাষ্ট্রদূত শিবনাথ রায় আর্টক্যাম্প পরিদর্শন করেন। শিল্পীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি আয়োজনটির প্রশংসা করেন। ‘এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫’-এর সার্বিক পরিচালনায় আছেন দেশের খ্যাতিমান স্থপতি রফিক আজম।