প্রবীণ-প্রতিবন্ধীর ট্রেন-মেট্রো ভাড়ায় ২৫% ছাড়
প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মেট্রোরেল ও ট্রেন ভ্রমণে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয় ও সড়ক মন্ত্রণালয়। আগামীকাল সোমবার থেকে এ সুবিধা কার্যকর হবে। মেট্রোরেলে প্রবীণদের এনআইডি ও প্রতিবন্ধীদের 'সুবর্ণ' পরিচয়পত্র লাগবে। ট্রেনে প্রবীণরা সপ্তাহে দুবার ‘রেলসেবা’ অ্যাপে এবং প্রতিবন্ধীরা কাউন্টার থেকে টিকিট কাটতে পারবেন।