প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হওয়ার পর এর সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে আলী রীয়াজ সংবিধান সংস্কার কমিশনের প্রধান ছিলেন। জাতীয় ঐকমত্য কমিশন ‘জুলাই জাতীয় সনদ’ চূড়ান্ত করে অন্তর্বর্তী সরকারের কাছে দুটি সুপারিশ পেশ করে। সেই সুপারিশের ভিত্তিতে সরকার ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ জারি করেছে।