প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে প্রথমবার জাতীয় পতাকা
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর আজই প্রথম তাঁর গাড়ির স্ট্যান্ডে জাতীয় পতাকা সংযুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে আজ ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করতে যাওয়া-আসার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী গাড়িতে পতাকা উড়তে দেখা যায়। এ ছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেড ২০২৬-এর অনুষ্ঠানেও জাতীয় পতাকাবাহী গাড়িতে যান প্রধানমন্ত্রী।