প্রধানমন্ত্রীকে সফরে নিতে চায় জাপান

প্রধানমন্ত্রী তারেক রহমান

সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের আগে ও পরে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের গুণগত পরিবর্তনে মনোযোগ রয়েছে জাপানের। এরই অংশ হিসেবে মাস দুয়েকের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে টোকিও সফরে নিতে চায় দেশটি। এর আগে আগস্টের প্রথমার্ধে ঢাকায় দুই দেশের পররাষ্ট্রসচিবেরা বৈঠক করবেন। সেখানে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি আরও স্পষ্ট হতে পারে। ঢাকা ও টোকিওর কূটনৈতিক সূত্রে এসব জানা গেছে।