পরীমনি ঘনিষ্ঠতায় চাকরি হারালেন এডিসি সাকলায়েন
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত এলো। ২০২১ সালে পরীমনি-নাসির মামলা তদন্তকালে সাকলায়েন পরীমনির বাসায় যান এবং সাকলায়েনের সরকারি বাসায় পরীমনির ১৮ ঘণ্টা কাটানোর বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। অসদাচরণের অভিযোগের বিভাগীয় তদন্ত শেষে রাষ্ট্রপতির আদেশে তাঁকে চূড়ান্তভাবে অবসরে পাঠানো হলো।