সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতাজ বেগম
ছবি: সংগৃহীত

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের হজে ৭ নারীসহ ২২ বাংলাদেশি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনাসংক্রান্ত ওয়েবসাইটে আজ এ তথ্য দেওয়া হয়। সদ্য মারা যাওয়া একজন হলেন মমতাজ বেগম। তাঁর বয়স ৫০ বছর।

মমতাজ বেগম ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার কুশমাইল গ্রামের বাসিন্দা। তাঁর পাসপোর্ট নম্বর ইই ০২১০২০০। তিনি স্থানীয় সময় ১৭ জুলাই মারা যান।

গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই (৯ জিলহজ মোতাবেক) পবিত্র হজ পালিত হয়। এবারের হজ মৌসুমে সৌদি আরবে হজ করতে গেছেন ৬০ হাজার ১৩৯ বাংলাদেশি। গত ১৪ জুলাই থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে।