প্রণয় ভার্মাকে ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।