পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল হচ্ছে

পররাষ্ট্র মন্ত্রণালয়

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদলের সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে নতুন পররাষ্ট্রসচিব নিয়োগের পাশাপাশি নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, দিল্লি ও লন্ডনে হাইকমিশনার এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পদে নতুন ব্যক্তিদের নিয়োগ দিতে যাচ্ছে সরকার। এর মধ্যে নিউইয়র্ক ও লন্ডনে নিয়োগ হচ্ছে রাজনৈতিক বিবেচনায়। সরকারের একজন নীতিনির্ধারক গতকাল মঙ্গলবার প্রথম আলোর কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব পরিবর্তনের তথ্য নিশ্চিত করেছেন।