প্রথম–দ্বিতীয় শ্রেণিতে ফিরল পরীক্ষা

পুরান ঢাকার রাজার দেউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা

প্রাথমিক শিক্ষায় আবার মূল্যায়নের পদ্ধতিতে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর থেকেই প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণিতেও সামষ্টিক মূল্যায়ন (পরীক্ষা) চালু হচ্ছে। ২০২৩ সালে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের পর এ দুই শ্রেণিকে পরীক্ষা বাদ দিয়ে পুরোপুরি ধারাবাহিক মূল্যায়নব্যবস্থা চালু করা হয়েছিল। দুই বছর না যেতেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। তবে ছোট শিশুদের ওপর পরীক্ষার বোঝা চাপিয়ে দেওয়া কতটা যৌক্তিক, সে প্রশ্নও উঠেছে।