প্রতিবন্ধী সন্তানের লাশ দেখতে কারাফটকে মা

ছেলের সঙ্গে মা শারমিন সুলতানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাবন্দী ও কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে নিস্বর্গ হোসেন তূর্য গতকাল রাতে মারা গেছে। আজ শনিবার দুপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে দুই মিনিটের জন্য সন্তানের মুখ দেখেন মা শারমিন। নিরাপত্তাঝুঁকি ও প্যারোলে মুক্তির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা থাকায় তাঁকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। গত ৩ অক্টোবর সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হন শারমিন।