ব্রিকস সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্রসচিব রাশিয়া যাচ্ছেন

মো. জসীম উদ্দিনছবি: চীনে বাংলাদেশ হাইকমিশনের ওয়েবসাইট থেকে নেওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন আগামী মঙ্গলবার রাশিয়া সফরে যাচ্ছেন। রাশিয়ার কাজান শহরে ২২ থেকে ২৪ অক্টোবর এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গত মাসে পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর জসীম উদ্দিন চলতি মাসে প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যান। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে তিনি ওয়াশিংটনে গিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। দ্বিতীয় বিদেশ সফরে তিনি এবার যাচ্ছেন রাশিয়ায়।

রাশিয়ায় বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন ২৪ অক্টোবর ব্রিকস সম্মেলনের কর্ম অধিবেশনে বক্তৃতা করবেন।