পুলিশের উচ্চপদস্থ ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

বাংলাদেশ পুলিশের লোগো

সরকার আজ (৩ মে) বাংলাদেশ পুলিশে কর্মরত বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এ আদেশ দেওয়া হয়েছে। এর আগে গত ২২ এপ্রিল আরও ১৩ জন ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিকে একইভাবে অবসরে পাঠানো হয়। অবসরে যাওয়া কর্মকর্তাদের মধ্যে মফিজ উদ্দিন আহম্মেদ, ইমতিয়াজ আহমেদসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা রয়েছেন।