ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু, আগস্টের ৯ দিনেই ১০১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিদিনই সারা দেশে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা
ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৩৫২ জনের মৃত্যু হলো। তাঁদের বেশির ভাগের মৃত্যু হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। তবে বর্তমানে ঢাকার বাইরের হাসপাতালগুলোতে বেশি রোগী ভর্তি।

আজ সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকার ভেতরে সাত এবং ঢাকার বাইরে পাঁচজন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৪৪ জন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৯২ এবং ঢাকার বাইরে ১ হাজার ৭৫২ জন।

আরও পড়ুন

চলতি বছর এই রোগে ঢাকার হাসপাতালগুলোতে ২৭৬ এবং ঢাকার বাইরে ৭৬ জন মারা গেছেন। চলতি আগস্ট মাসের ৯ দিনে ডেঙ্গুতে মারা গেছেন ১০১ জন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ২৩৭।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে গত জুলাইয়ে ২০৪ জনের। সেই মাসে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪৩ হাজার ৮৫৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৬৯ জন। তাঁদের মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৮১৪ এবং ঢাকার বাইরে ৩৬ হাজার ২৫৫ জন। সারা দেশে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৯ হাজার ৪২৭ জন।

আরও পড়ুন
আরও পড়ুন