ব্যক্তিগত গাড়িকে ‘ফুয়েল পাস’ সুবিধার আওতায় এনেছে সরকার

জ্বালানি বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে, সরকার সারা দেশে ব্যক্তিগত গাড়িগুলোকে (প্রাইভেট কার) ‘ফুয়েল পাস’ সুবিধার আওতায় এনেছে।ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৬ছবি: বাসস

জ্বালানি তেল বিতরণপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে সারা দেশে ব্যক্তিগত গাড়িগুলোকে (প্রাইভেট কার) ‘ফুয়েল পাস’ সুবিধার আওতায় এনেছে সরকার। আজ রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, ফুয়েল পাস ব্যবস্থার পরিধি বাড়ানো হয়েছে। মোটরসাইকেলের পাশাপাশি এখন ব্যক্তিগত গাড়িও এই সেবা পাবে।

মন্ত্রণালয় বলেছে, ব্যক্তিমালিকানাধীন গাড়িকে ফুয়েল পাস নিবন্ধনব্যবস্থার আওতায় আনা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ‘ক’, ‘খ’ ও ‘গ’ সিরিজের গাড়িকে ফুয়েল পাসে নিবন্ধনের জন্য উন্মুক্ত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অন্যান্য সিরিজের ব্যক্তিগত গাড়িগুলোকেও পর্যায়ক্রমে নিবন্ধনপ্রক্রিয়ার আওতায় আনা হবে। রাজধানীর সব ফিলিং স্টেশন শিগগিরই ফুয়েল পাস অ্যাপে নিবন্ধিত ব্যক্তিগত গাড়িতে জ্বালানি তেল সরবরাহ শুরু করবে।