মর্যাদাপূর্ণ রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ পেল রংপুরের কারখানা

রংপুরে অবস্থিত কারুপণ্য রংপুর লিমিটেডের গ্রিন ফিল্ড ফ্যাক্টরিছবি: রিবার ফেসবুক পেজ থেকে নেওয়া

স্থাপত্য ক্ষেত্রে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ ২০২৬ জিতেছে বাংলাদেশের রংপুরে অবস্থিত কারুপণ্য রংপুর লিমিটেডের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি।

বিজয়ী প্রকল্পটির নাম গতকাল বৃহস্পতিবার ঘোষণা করে দ্য রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস (রিবা)। রিবার ওয়েবসাইট ও ফেসবুক পেজে এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।

দুই বছর পরপর রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ দেওয়া হয়। এবার পঞ্চমবারের মতো এই পুরস্কার দেওয়া হলো।