শিক্ষা ক্যাডারের নতুন ৭৪৮ কর্মকর্তাকে বিভিন্ন কলেজে নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪০তম বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাওয়া বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৭৪৮ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন কলেজে পদায়ন করা হয়েছে। কয়েকটি শর্তে আজ বুধবার তাঁদের পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ৪ ডিসেম্বর পূর্বাহ্নের মধ্যে ওই সব কর্মকর্তাকে পদায়ন করা কর্মস্থলে যোগ দিতে হবে। না হয় তাঁদের নিয়োগ বাতিল হবে। আর যোগ দেওয়া কর্মস্থলে কমপক্ষে দুই বছর কর্মরত থাকতে হবে। এ সময়ের মধ্যে অন্যত্র বদলির আবেদন বিবেচনাযোগ্য হবে না।

নিয়োগ কর্মকর্তাদের (প্রভাষক) মধ্যে বাংলা বিভাগে ৬৭ জন, ইংরেজিতে ২৮, রাষ্ট্রবিজ্ঞানে ৪১, দর্শনে ৬৯, অর্থনীতিতে ৪২, প্রাণিবিদ্যায় ৪১, ইতিহাসে ১৮, সমাজকল্যাণে ২০, রসায়নে ৪৩, ইসলামি শিক্ষায় ১০, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ৭৭, পদার্থবিদ্যায় ২৪, উদ্ভিদবিদ্যায় ৪২, সমাজবিজ্ঞানে ১৩, গণিতে ৩৮, ভূগোলে ১৪, মৃত্তিকাবিজ্ঞানে ২, হিসাববিজ্ঞানে ৫৮, মার্কেটিংয়ে ১০, ব্যবস্থাপনায় ৪২, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ৭, মনোবিজ্ঞানে ৬, কৃষিবিজ্ঞানে ১১, পরিসংখ্যানে ৭, সংস্কৃতে ১, গার্হস্থ্য অর্থনীতিতে ৪, আরবিতে ২, আরবি ও ইসলামি শিক্ষায় ৮, ইংরেজিতে (টিটিসি) ২ এবং প্রভাষকে (শিক্ষা) ১ জন নিয়োগ পেয়েছেন।