সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আইএফআইসি ব্যাংকের ঈদ উপহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ঈদের জামায় খুশির সাজ, সবার মাঝে ছড়িয়ে যাক’ প্রতিপাদ্যে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ করেছে আইএফআইসি ব্যাংক। দেশব্যাপী ৬৪ জেলায় আইএফআইসি ব্যাংকের শাখা-উপশাখার মাধ্যমে বিভিন্ন শিশুসদন, এতিমখানা ও মাদ্রাসায় ঈদের আনন্দ ছড়িয়ে দিতে উপহার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
এ বিষয়ে আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম বলেন, প্রাতিষ্ঠানিকভাবে ঈদের নির্মল আনন্দ শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের আওতায় ইতিমধ্যে তিন হাজারের বেশি শিশুর হাতে পৌঁছে দেওয়া হয়েছে ঈদের নতুন পোশাক।
উল্লেখ্য, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বপ্নপূরণে আইএফআইসি ব্যাংক সারা বছর বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।