সোনালীকা ট্রাক্টর দিয়ে জমিতে একাধিকবার ফসল ফলাতে পারছেন কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনালীকা ট্রাক্টর ব্যবহার করে লাভবান হচ্ছেন কৃষক
ছবি: সংগৃহীত

‘জীবনে অনেক কষ্ট করেছি। মানুষের বাড়ি বাড়ি কাজ করেছি। কিন্তু সংসার চালাতে কষ্ট হতো। যেহেতু বাবা অসুস্থ ছিলেন, পরিবারের বড় সন্তান হিসেবে দুই বোনের বিয়ের দায়িত্ব পড়েছিল আমার কাঁধেই। আমি ঢাকা গিয়ে গার্মেন্টসে কাজ করেছি, তারপর কোনো উপায় না দেখে বিদেশে গিয়েছি।

সেখানে অতিরিক্ত তাপমাত্রায় কাজ করা খুব কষ্ট ছিল। আর বেতন হিসেবে যেটা পেতাম, সেটা আমার নিজেরই হতো না। তারপর দেশে চলে আসি। এখানে এসে আমার এক কাকার পরামর্শে সোনালীকা ট্রাক্টর কিনি। এখন আমি ও আমার পরিবার অর্থনৈতিকভাবে সচ্ছল।’

বলছিলেন নওগাঁর মহাদেবপুরে শুরু হওয়া ‘সোনালীকা সার্ভিস ক্যাম্পেইন ২০২৩’-এ অংশ নেওয়া একজন গ্রাহক।

এসিআই মটরসের আয়োজনে ১৮ সেপ্টেম্বর নওগাঁ জেলার মহাদেবপুরসহ দেশজুড়ে একযোগে ১৫টি অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হয় এই ক্যাম্পেইন। মহাদেবপুরে উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন তিন শতাধিক গ্রাহক।

সোনালীকা ট্রাক্টর ব্যবহার করে লাভবান হচ্ছেন কৃষক
ছবি: সংগৃহীত

যাঁদের মধ্যে ১৫০টিরও বেশি ট্রাক্টরকে সার্ভিসিং করা হয়। এ ছাড়া ডেলিভারি দেওয়া হয় ২০টি নতুন সোনালীকা ট্রাক্টর। ক্যাম্পেইনে আসা সব গ্রাহকের মুখে মুখে ছিল ছয় ঘণ্টার ‘অন দ্য স্পট’ সার্ভিসের বিষয়টি।

কিন্তু শুধু ট্রাক্টর কিনেই গ্রাহকের অর্থনৈতিক সচ্ছলতা কীভাবে সম্ভব হলো? নওগাঁ জেলার মহাদেবপুরে রয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। কিন্তু চাষের অভাবে সেগুলো খালি পড়ে থাকত, যা চাষ করা সহজ হয়েছে সোনালীকা ট্রাক্টরের মাধ্যমে। এখন সেসব উর্বর জমিতে শুধু ধান নয়, বিভিন্ন মৌসুমি শাকসবজিও চাষ করছেন কৃষকেরা।

নওগাঁর মহাদেবপুরে শুরু হওয়া ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরসের বিক্রয় বিভাগের পরিচালক আজম আলী। তিনি বলেন, ‘এ ক্যাম্পেইন মিলনমেলায় পরিণত হওয়ার কারণ হচ্ছে, গ্রাহকের ট্রাক্টরবিষয়ক যেকোনো জটিলতায় ছয় ঘণ্টার মধ্যে আমাদের টিম ‘‘অন দ্য স্পট’’ গিয়ে সেবা দিয়ে থাকে। এ ছাড়া আমরা পাঁচ বছরের ওয়ারেন্টিসহ ট্রাক্টর বিক্রি করে থাকি।’

অনুষ্ঠানে উপস্থিত এসিআই মটরসের সহকারী বিপণন ব্যবস্থাপক মো. সেলিম সরকার বলেন, ‘আসন্ন কৃষি মৌসুমের জন্য গ্রাহকদের ট্রাক্টর প্রস্তুত নিশ্চিতকরণই এই সার্ভিস ক্যাম্পেইনের অন্যতম প্রধান উদ্দেশ্য। আশা করছি এর মাধ্যমে কৃষক নিশ্চিন্তে ফসল ফলাতে পারবেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসিআই মটরসের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিলার, গ্রাহক ও শুভানুধ্যায়ী, ট্রাক্টর মালিক, ড্রাইভারসহ স্থানীয় ব্যক্তিরা।

দেশের প্রায় প্রতিটি জেলাতেই আয়োজিত এই সার্ভিস ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকেরা শুধু ফ্রি সার্ভিসই পাচ্ছেন না, পাশাপাশি রয়েছে ফ্রি স্বাস্থ্য পরীক্ষা, গেম শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

২০০৭ সাল থেকে এসিআই মটরস বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণে অন্যতম ভূমিকা পালন করছে। এসিআই মটরসের ট্রাক্টর ও পাওয়ার টিলার দিয়ে দেশের তিন ভাগের এক ভাগ জমি চাষ হচ্ছে। এসিআই মটরসের এই কৃষি যান্ত্রিকীকরণে যাত্রা শুরু হয় সোনালীকা ট্রাক্টর দিয়ে। বর্তমানে সোনালীকার প্রায় ২৫ হাজার সন্তুষ্ট গ্রাহক রয়েছে। দশ বছর ধরে সোনালীকা ট্রাক্টর বাংলাদেশের ট্রাক্টর ইন্ডাস্ট্রিতে শীর্ষস্থানে অবস্থান করছে।