ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পদোন্নতি পেলেন শেখ আব্দুল বাকির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি ঢাকা ব্যাংক লিমিটেড সম্প্রতি শেখ আব্দুল বাকিরকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পদোন্নতি দিয়েছে। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও লোকাল অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শেখ আব্দুল বাকির ঢাকা ব্যাংকের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা যিনি ব্যবসায়িক উন্নয়ন ও ব্যাংকের মুনাফায় কৃতিত্বের সঙ্গে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি ১৯৯৫ সালে ঢাকা ব্যাংকে যোগ দেন। তাঁর দীর্ঘ ও বৈচিত্র্যময় ২৭ বছরের কর্মজীবনে তিনি লোকাল অফিস, ধানমন্ডি শাখা, বনানী রোড ১১ শাখা ও কারওয়ান বাজার শাখার শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শেখ আব্দুল বাকির দেশে ও বিদেশে অর্থ ও ব্যাংকিং–সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ ও সম্মেলনে অংশগ্রহণ করেছেন। ঢাকা ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি এনসিসিবিএল ও বেসিক ব্যাংক লিমিটেডেও কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তি