শুভ সকাল। আজ ২৬ মে, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
ভিন্ন ভিন্ন দাবিদাওয়া নিয়ে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে বিক্ষোভ ও আগারগাঁওয়ের এনবিআর ভবনে কর্মবিরতি কর্মসূচি পালিত হয়েছে। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের সামনে রোববারও চলছে অবস্থান কর্মসূচি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে বেলা ১১টা থেকে সেখানে অবস্থান নেন তাঁর সমর্থক ও করপোরেশনের বড় একটি অংশের কর্মচারীরা। এই কর্মসূচির কারণে গুরুত্বপূর্ণ এসব জায়গায় স্বাভাবিক কাজকর্ম বাধাগ্রস্ত হচ্ছে।
বিস্তারিত পড়ুন...
এ অধ্যাদেশ অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে রোববার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। তাঁরা এ অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন।
বিস্তারিত পড়ুন...
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটের মধ্যে রয়েছে। এ জন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকা দরকার বলে প্রধান উপদেষ্টা মনে করছেন।’
বিস্তারিত পড়ুন...
কাশ্মীরে গত মাসে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার পর ভারতজুড়ে মুসলমানদের উদ্দেশ্য করে ঘৃণামূলক কর্মকাণ্ড বেড়েছে। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে অস্ত্রধারীদের গুলিতে ২৬ জন নিহত হন। নাগরিক অধিকার নিয়ে কাজ করা দিল্লিভিত্তিক প্রটেকশন অব সিভিল রাইটস জানাচ্ছে, পেহেলগাম হামলার পর ভারতে মুসলিমদের বিরুদ্ধে তারা ১৮৪টি ঘৃণামূলক কর্মকাণ্ড নথিভুক্ত করেছে।
বিস্তারিত পড়ুন ...
নানা ইস্যুতে বরাবরই সোচ্চার অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন। তাঁর অনেক মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলে আলোচনা-সমালোচনা। এবার এই অভিনয়শিল্পী জানালেন, শনিবার থেকে একটা পক্ষ তাঁকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট বলে আখ্যা দিয়েছে। তাই বিষয়টি নিয়ে নিজের অবস্থান তুলে ধরা প্রয়োজন বলে মনে করেন তিনি। সেখান থেকে তিনি ফেসবুকে এ–সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন। পরে প্রথম আলোর সঙ্গেও কথা বলেন বাঁধন।
বিস্তারিত পড়ুন...