অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে আইন বিভাগের নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির আইন বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বিভাগের সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের বিদায় দেওয়া হয়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা করেন আইন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত সিকদার।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক এম শাহীন খান, সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, গোলাম সারোয়ার কবির। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিটের ডিআইজি মো. মনিরুজ্জামান ও নারায়ণগঞ্জের সিনিয়র জজ মুন্সি মো. মশিয়ার রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইন বিভাগের চেয়ারম্যান এ এম মো. সাঈদ। মূল আলোচক ছিলেন আইন বিভাগের উপদেষ্টা এম এ আওয়াল। উৎসবমুখর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন অনুষদের ডিন, উপদেষ্টা, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইন বিভাগের সহকারী অধ্যাপক ও কো–অর্ডিনেটর শিল্পী রানী সেন, প্রভাষক ইমরান হাসান, মামুন খান ও আতিকুল ইসলাম।