এল জিপিএইচ ইস্পাতের ‘জিপিএইচ ওয়ান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটি একটি পূর্ণাঙ্গ এবং সমন্বিত নির্মাণ সমাধান, যা ডিজাইন থেকে শুরু করে রিবার সরবরাহ পর্যন্ত প্রতিটি ধাপে সময়, খরচ ও গুণগত মানের ভারসাম্য বজায় রেখে কাজ করে। জিপিএইচ ওয়ান সেবার আওতায় ‘কিউ-কাট’ ও ‘কিউ-বেন্ড’ রয়েছে, যার মাধ্যমে প্রকল্প অনুযায়ী নির্দিষ্ট ডিজাইনে স্বয়ংক্রিয়ভাবে রিবার কাটিং ও বেন্ডিং করা হয়। এতে সময়, শ্রম ও উপকরণ অপচয় উল্লেখযোগ্যভাবে কমে আসে। একই সঙ্গে ‘কিউ-থ্রেড’ নামক আরেকটি বিশেষ সেবা রয়েছে, যেখানে রিবারে রোল থ্রেডিংয়ের মাধ্যমে কাঠামোগত সংযোগ আরও দৃঢ় ও স্থায়ী হয়।

এ ছাড়া আছে প্রকৌশলীদের দ্বারা পরিচালিত ডিজাইন অপটিমাইজেশন সেবা পুরোনো বা প্রাথমিক নকশার কার্যকারিতা মূল্যায়ন করে উন্নত ও খরচসাশ্রয়ী নকশা প্রদান করে। আন্তর্জাতিক মানসম্পন্ন সফটওয়্যারের মাধ্যমে বার বেন্ডিং সিডিউল প্রস্তুত করা হয়, যেখানে প্রতিটি রিবারের দৈর্ঘ্য, কোণ ও পরিমাণ সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে। সুনির্দিষ্ট স্টিরাপ তৈরির জন্য ‘কিউ-রিংস’ সেবাও এর অন্তর্ভুক্ত। জিপিএইচ ওয়ান কেবল একটি সেবা নয়, এটি ভবিষ্যৎমুখী নির্মাণশিল্পের জন্য একটি বিশ্বস্ত এবং প্রযুক্তিনির্ভর সমাধান।