চপস্টিক ফ্যামিলি ফান ডে: মা দিবসের ক্যাম্পেইনের বিজয়ীরা পেলেন পুরস্কার

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ‘চপস্টিক ফ্যামিলি ফান ডে’ ক্যাম্পেইনের বিজয়ীরাছবি: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সৌজন্যে

মে মাসের দ্বিতীয় রোববার ছিল মা দিবস। দিবসটি উপলক্ষে আয়োজিত ‘চপস্টিক মা মানেই সব ভালো’ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার হস্তান্তর করা হয়েছে।

গত শুক্রবার রাজধানীর এয়ার ফোর্স বেজক্যাম্পে আয়োজিত ‘চপস্টিক ফ্যামিলি ফান ডে’ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম।

দিনব্যাপী শিশুদের জন্য ছিল নানা আনন্দ আয়োজন। গেম, র‍্যাপিড ফায়ার ছাড়াও এয়ার ফোর্স বেজক্যাম্পের প্লে-গ্রাউন্ডে সবার জন্য খেলার সুযোগ ছিল। এ ছাড়া সন্তানদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য ভালো খাবার, সুষম পুষ্টি ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন স্কয়ার হাসপাতালের ডায়েটিশিয়ান সাবিহা বিনতে সালাম। সংগীত পরিবেশন করেন কারিশমা সানু সভ্যতা।

ছবি, কবিতা ও গানে সৃজনশীলতা চর্চায় ও শিশুদের ভালোভাবে বেড়ে ওঠায় ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যে প্রতিবছর মা দিবস উপলক্ষে মা ও সন্তানদের নিয়ে ফ্যামিলি ফান ডে উদ্‌যাপন করে আসছে চপস্টিক।