ঢাকায় সোমবার কয়েকটি জায়গায় গ্যাস বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাস
প্রতীকী ছবি: এএফপি

গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন ও অপসারণকাজের জন্য আগামীকাল সোমবার রাজধানীর কয়েকটি এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

রাজধানীতে গ্যাস সরবরাহ করে তিতাস। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাটা সিগন্যাল থেকে গাউছিয়া পর্যন্ত এবং কাঁটাবন থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে এবং গাউছিয়া থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত রাস্তার পূর্ব পাশে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ সময়ে আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।