ঘরে বসে বইমেলার আমেজ: ২৫-৪০% পর্যন্ত ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর একুশে বইমেলা ২০২৩ আজ বুধবার শুরু। একই সঙ্গে বই বিক্রির প্ল্যাটফর্ম প্রথমা ডটকমে শুরু হয়েছে ‘বইমেলা ঘরে ঘরে’ ক্যাম্পেইন। এখান থেকে দেশি যেকোনো বই পাবেন ন্যূনতম ২৫ শতাংশ ছাড়ে। বিশেষ কিছু বইয়ের ক্ষেত্রে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় থাকছে। ফলে ঘরে বসেই পাবেন বইমেলার আমেজ।

এ ছাড়া মেলা উপলক্ষে প্রথমা ডটকম থেকে যেকোনো বই কেনার ক্ষেত্রে বিকাশ পেমেন্টে পাবেন ১০ শতাংশ ক্যাশব্যাক।

রয়েছে ফ্রি ডেলিভারি পাওয়ার সুযোগ। ১ হাজার ১৯৯ টাকার বই অথবা যেকোনো ৬টি বই অর্ডার করলেই পাবেন ফ্রি ডেলিভারি।

১ হাজার টাকা অগ্রিম পেমেন্ট করলেও ফ্রি ডেলিভারি পাওয়ার সুযোগ থাকবে।

প্রথমা ডটকমের সমন্বয়ক রাসেল রায়হান বলেন, ‘নানা কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক পাঠক বইমেলায় সশরীর আসতে পারেন না। তাঁদের কথা ভেবে প্রথমা ডটকম পুরোপুরি মেলার দামে বই বিক্রি করছে। ক্ষেত্রবিশেষে মেলার চেয়ে বেশি সুযোগ থাকছে পাঠকদের জন্য। তাই আজ থেকে বইমেলা হোক আপনার ঘরে।’